287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

জুলাই সনদ স্বাক্ষরের দিনে ব্যাপক সংঘর্ষ, আগুন ও ভাংচুর

#
news image

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে  জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন জুলাই যোদ্ধারা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি এমপি হোস্টেলের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা সড়কে থাকা টায়ার ও প্লাস্টিকের জিনিসপত্রে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংসদ ভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকালে থেকে উত্তেজনা দেখা দিয়েছে সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াসহ ৩ দফা দাবিতে সকাল থেকে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা।  

এই পরিপ্রেক্ষিতে সংসদ ভবন এলাকার ১২ নম্বর গেটে বর্তমানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেট বন্ধ করে দিয়েছেন যাতে আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করতে না পারেন। অন্যদিকে আন্দোলনকারীরা গেটের সামনে অবস্থান করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং গেট খুলে দেওয়ার জন্য বারবার বলছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

সরেজমিনে দেখা যায়, সংসদ ভবনের এলাকায় এবং অনুষ্ঠান স্তরের আশপাশে একে একে আসছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। পুলিশ থেকে শুরু করে র‍্যাব, সেনাবাহিনী, কোস্টকার্ড, বিজিবি ও আনসার সদস্যরা সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলেছেন। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংসদ ভবনে ১২ নম্বর গেট থেকে শুরু করে সম্পূর্ণ মানিক মিয়া এভিনিউ জুড়ে এবং অনুষ্ঠানস্থল ঘিরে রেখেছেন।

অনলাইন ডেস্ক

১৭-১০-২০২৫ দুপুর ৩:৩১