287628
শিরোনামঃ
সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কিনবে চীন ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

দেশকে এগিয়ে নিতে সকল ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন-- অ্যাটর্নি জেনারেল

#
news image

ঝিনাইদহের শৈলকুপায় বিজয়া সম্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৭, অক্টোবর শুক্রবার বিকেলে কবিরপুর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে এ সম্মিলনী অনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পরবর্তী এ সম্মিলনীর আয়োজন করা হয়। 

কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী নারায়ন চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাটর্নী জেনারেল মো: আসাদুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, বিশিষ্ট শিল্পপতি বাবু প্রবীর কুমার সাহা বিদ্যুৎ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম সিরাজুস সালেহীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রমেশ দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হুসাইন মোল্যা, রামকৃষ্ণ সেবাশ্রম এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি বাবু প্রবীর কুমার সাহা, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খানসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সম্পাদক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি এ্যাটর্নী জেনারেল আসাদুজ্জামান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকল ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়তে কাধে কাধ মিলিয়ে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

ঝিনাইদহ প্রতিনিধি

১৭-১০-২০২৫ বিকাল ৭:২৭