287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

বিতর্কিত কর্মকাণ্ডের জেরে মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শোকজ

#
news image

নানা বিতর্কিত ও সমালোচিত কর্মকাণ্ডের জেরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।

সোমবার (২০ অক্টোবর) মানিকগঞ্জ জেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৬ অক্টোবর মানিকগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়কের নির্দেশক্রমে আহ্বায়ক কমিটির সদস্য আ ফ ম নুরতাজ আলম বাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ শোকজ নোটিশ দেওয়া হয়।

শোকজ নোটিশে বলা হয়, আনিছুর রহমান আনিছ "সম্প্রতি সময়ে আপনার কর্মকান্ড ব্যাপক ভাবে বিতর্কিত ও সমালোচিত। যাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপিত হওয়ায় দলের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন হইয়াছে। এমতাবস্থায়, কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইবে না তাহার ব্যাখ্যাসহ জবাব আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে স্ব-শরীরে হাজির হইয়া লিখিত আকারে জেলা বিএনপি'র সংগ্রামী আহবায়ক মহোদয়ের নির্দেশক্রমে পেশ করার জন্য অনুরোধ করা হইল।"

এ সময়, শোকজ নোটিশে আনিছুর রহমান আনিছের সাথে সকল পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়। 

বলা হয়, "সংগ্রামী আহবায়ক মহোদয়ের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল পর্যায়ের নেতাকর্মীকে উল্লেখিত ব্যক্তির সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হইল।

উল্লেখ্য, এর আগে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রভাব বিস্তার, হামলা, চাঁদাবাজি, জায়গা দখল, রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি, দোকান ভাঙচুর ও নেশাদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত উল্লেখ করে নানাবিধ অভিযোগসহ বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়াও, সম্প্রতি আনিছুর রহমানসহ তার অনুসারীদের বিভিন্ন ‘অপকর্মের ভিডিও’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। জানা যায়, গত ৪ অক্টোবর শনিবার বিকেল ৪টার দিকে গ্যাং লিডার আনিছুর রহমান আনিছের নেতৃত্বে তাঁর ক্যাডার বাহিনী উপজেলার বাঁচামারা ইউনিয়নের কল্যাণপুর স্কুলের পাশে অবস্থিত আবুল কাশেম কাশ্মীর-এর দোকান ঘর ভাঙচুর করে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন এ ঘটনার সত্যতা ও নিশ্চিত করেন। এরপর থেকেই দৌলতপুরসহ মানিকগঞ্জ জেলা বিএনপির মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে থাকে ও আনিছুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী উঠে।

মানিকগঞ্জ প্রতিনিধি

২০-১০-২০২৫ বিকাল ৫:২৮