287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

শৈলকুপায় ৫ শতাধিক তাল গাছের চারা রোপন

#
news image

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাত নিরোধক ৫শতাধিক তাল গাছের চারা রোপন করা হয়েছে। যমুনা ব্যাংকের আর্থিক সহায়তায় স্থানীয় ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন “শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি” এ চারা রোপন করে।

২০ অক্টোবর সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস তাল গাছের চারা রোপনের শুভ উদ্বোধন করেন। শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া আবাসন প্রকল্প থেকে উমেদপুর ইউনিযনের ষষ্টিবর গ্রাম অভিমুখে দেড় কিলোমিটার রাস্তার দুইধারে এ তালচারা রোপন করা হয়। সংগঠনটির এ ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, “শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি” বিগত ৪ বছর ধরে উপজেলা বিভিন্ন প্রান্তের হতদরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছে। রোগীসেবা, গৃহহীনদের জন্য গৃহনির্মাণ, শিক্ষা সহায়তা বিশেষ করে সাপে কাটা রোগীদের হাসপাতালমুখি করতে উদ্বুদ্ধকরণ এবং তাদের বিনামূল্যে এন্টিভেনম প্রয়োগে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। তবে বজ্রপাত নিরোধকল্পে ফাঁকা মাঠের রাস্তার ধারে তাল গাছ লাগানো কর্মসূচী নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক স্বপ্না ইসরাত নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় প্রতিষ্ঠাতা পরিচালকদের মধ্যে নুরুজ্জামান কোয়েল, ফিরোজ আহম্মেদ, জেড এম মনিরুজ্জামান মিলন, অভ্র রহমান, রোকনুজ্জামান , রেজাউল করিম বিপ্লব, প্রধান পরামর্শক ইব্রাহিম খলিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সদস্যদের স্বেচ্ছাশ্রমে তালগাছ রোপনের কর্মযজ্ঞ ছিলো চোখে পড়ার মত। শুধু উমেদপুর ইউনিয়নের মাঠেই নয় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় তাল চারা রোপন করবেন বলে জানিয়েছেন সংগঠনের অ্যাডমিন খন্দকার ফারুক আহম্মেদ ও সাকিবুল ইসলাম সজীব। তাঁরা জানান, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় ভবিষ্যতে এজাতীয় কর্মসূচী চলমান থাকবে।

ঝিনাইদহ প্রতিনিধি

২০-১০-২০২৫ বিকাল ৫:৪৪