নড়াইলে বিএনপির বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
নড়াইল প্রতিনিধি
২০-১০-২০২৫ বিকাল ৭:২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
সোমবার বেলা ১১টার দিকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা কালনা সেতুর টোল প্লাজায় সমবেত হন। এ সময় ঢাকা থেকে সড়ক পথে সেখানে পৌঁছান নড়াইল-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপির সুযোগ্য সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম-এর নেতৃত্বে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু সহ হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা জেলার নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান।
এরপরই ধানের শীষ প্রতীকের এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি লোহাগড়া শহর প্রদক্ষিণ করে। পরে জেলার নেতৃবৃন্দরা নড়াইল সদর উপজেলা ও কালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধানের শীষ প্রতীকের মিছিল ও পথসভা করেন।
এ সময় জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নির্দেশনা দিয়েছেন এলাকায় গিয়ে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে কাজ করতে। আমরা সেভাবেই কার্যক্রম শুরু করেছি এবং এটি অব্যাহত থাকবে। আন্দোলন-সংগ্রামে যাঁরা ত্যাগী, তাঁদের অবশ্যই দল মূল্যায়ন করবে।
অন্যদিকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বলেন, “বিএনপি দেশের সর্ববৃহৎ দল, আন্দোলন ও সংগ্রামের দল। আমাদের দলে কোন্দল নয়, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু তা সহনশীলতার মধ্যে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। মনোনয়নের বিষয়টি দলের নেতৃত্বই নির্ধারণ করবেন। তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দিবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ।