287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান; মামলা ও জরিমানা

#
news image

দেশের বিভিন্ন জেলায় একযোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে পরিবেশ অধিদপ্তর হাইড্রোলিক হর্ন ব্যবহার, নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করেছে।

আজ ঢাকার রামপুরা এলাকায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং এবং বিআরটিএ’র যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ১৫টি যানবাহন পরীক্ষা করা হয়, যার মধ্যে ৬টি যানবাহনে অতিরিক্ত শব্দ ও হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ১৬ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮টি হর্ন জব্দ করা হয়। বিআরটিএ কর্তৃপক্ষও এ অভিযানে ১১টি মামলা ও ২টি বাস ডাম্পিংয়ে দেয়।

রাজবাড়ীতে আলাদিপুর জামাই পাগলের মাজার গেট এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজুর রহমান। অভিযানে ২টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মেহেরপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ খাদিজা আকতারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪টি মামলা দায়ের, ২,০০০ টাকা জরিমানা আদায় এবং ৮টি নিষিদ্ধ হর্ন ধ্বংস করা হয়।

অন্যদিকে, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে ৩টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ২৪ দশমিক ৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জের সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘনের দায়ে ১টি যানবাহন থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় ও ১টি হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দেশব্যাপী পরিবেশ সুরক্ষা, শব্দদূষণ নিয়ন্ত্রণ, নিষিদ্ধ পলিথিন প্রতিরোধ এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

২০-১০-২০২৫ বিকাল ৭:৩০