287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

হাতিরঝিল থানায় লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আট ডাকাতকে গ্রেফতার করেছে

#
news image

লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আটজনকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মনির হোসেন শিমুল (৩৫) ২। শাকিল ওরফে শাকিব (২১) ৩। মোঃ রাকিবুল হাসান (২০) ৪। মোঃ আরিফ (২৬) ৫। মোঃ আহসানুল্লাহ মিরাজ (৩৬) ৬। মোঃ শাওন মোল্লা (১৯) ৭। মোঃ মনির হোসেন (৩৯) ও ৮। মোঃ সুমন মিয়া (৩৬)।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, মামলার বাদী জনৈক মো. সুমন মিয়া একজন বেসরকারি চাকরিজীবী। তার দুবাই প্রবাসী ভাই মো. শফিকুল ইসলাম বোনের বিয়ের জন্য দুবাই থেকে মো. ইমরান নামে এক ব্যক্তির মাধ্যমে প্রায় ৯৯.৯৯ গ্রাম স্বর্ণালংকার (মূল্য প্রায় ২০ লাখ টাকা) পাঠান।

হাতিরঝিল থানা সূত্রে আরও জানা যায়, তিনি রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুরে বিমানবন্দর থেকে স্বর্ণালংকার গ্রহণ করে বাসে করে বাসার উদ্দেশে রওনা হন। পথে রামপুরা টিভি সেন্টারের দক্ষিণে পৌঁছালে অজ্ঞাতনামা ১৮-২০ জন লোক বাস থামিয়ে তাঁকে ছিনতাইকারী বলে মারধর করে এবং একটি অটোরিকশায় জোরপূর্বক তুলে হাতিরঝিল থানাধীন উলন এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাঁকে অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকারসহ ট্র্যাভেল ব্যাগ ছিনিয়ে নেয়। পরে এক আসামি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ও পাসওয়ার্ড নিয়ে ১১,০০০ টাকা উত্তোলন করে। বিকেল আনুমানিক ৫টার দিকে আসামিরা বাদীকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির হাতিরঝিল থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়।

মামলার প্রেক্ষিতে সোমবার (২০ অক্টোবর ২০২৫) ভোর আনুমানিক ০৪.৫০ ঘটিকায় হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আট জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের হেফাজত থেকে লুণ্ঠিত ৯৯.৯৯ গ্রাম স্বর্ণালংকার (যার মধ্যে স্বর্ণের ২টি গলার হার ও ৯ টি আংটি) এবং নগদ ছয় হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘবদ্ধ হয়ে কৌশলে ডাকাতি করে আসছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক

২০-১০-২০২৫ রাত ১০:৫৮