287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

শেরপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আহত-৬

#
news image

শেরপুরের ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার কালিবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মরিচফুল বেগম (৫০) ওই এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী। আর আহত হন জসমত আলী (৩৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৬), সুজন (১৮), হুজুরা বেগম (৩০) ও লাল মিয়া (৪০)।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, মরিচফুল বেগমের পরিবারের সাথে একই এলাকার জয়নাল, ফরিদ ও বাবুল সরকার গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে প্রতিপক্ষরা মরিচফুলের পরিবারের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মরিচফুল বেগম। আর আহত হন নারী-পুরুষসহ ছয়জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, এ ঘটনায় আকলিমা নামে এক নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুর প্রতিনিধি

২১-১০-২০২৫ দুপুর ৩:২৫