287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

শৈলকুপায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

#
news image

ঝিনাইদহের শৈলকুপায় বাল্য বিবাহ, আত্মহত্যা প্রবণতা, নারী নির্যাতন ও বয়সন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২১ অক্টোবর মঙ্গলবার শৈলকুপায় ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’ (ইরেসপো) স্কুলগামী কিশোরীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দুপুরে উপজেলার গাড়াগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে কিশোরীদের মাঝে শিক্ষা উপকরণসহ সেনেটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়াও সরকারী প্রনোদনা হিসেবে চেক ও একজন শিক্ষার্থীকে একটি বাইসাইকেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার (ওসি তদন্ত) শাকিল আহমেদ, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিরুল ইসলাম। 

এসময় বক্তারা, উপস্থিত কিশোরীদের উদ্দেশ্যে বাল্যবিবাহ, আত্মহত্যা, নারী নির্যাতন ও বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা উপকরণ তুলে দেন।

ঝিনাইদহ প্রতিনিধি

২১-১০-২০২৫ বিকাল ৬:২৬