287628
শিরোনামঃ
‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

নড়াইলে পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক -২ 

#
news image

নড়াইলের লোহাগড়া উপজেলায়  পিক-আপে গরু চুরি করে পালানোর সময় মো.রুবেল শেখ (৪০) ও মাসুদ রানা (৩৫) নামের দুইজন গরু চোরকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার পৌরসভার কুন্দসী মোড় থেকে পিক-আপ এবং একটি গরুসহ তাদেরকে আটক করেন পুলিশ। 

সোমবার (২০ অক্টোবর)  রাত ৮ টার সময় লোহাগড়া থানার হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য  জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। 

গ্রেফতারকৃত রুবেল শেখ  লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর- মল্লিকপুর গ্রামের  মিজানুর শেখের ছেলে ও মাসুদ রানা একই গ্রামের  আসাদুজ্জামানের  ছেলে।

ব্রিফিংয়ে ওসি মো.শরিফুল ইসলাম জানান, থানা পুলিশের রাত্রিকালীন টহল ডিউটি চলাকালীন সময় কুন্দসী মোড়ে একটি পিক-আপ গাড়ির গতি সন্দেহ হলে গাড়িটি থামাতে গেলে পুলিশের উপস্থিতী টের পেয়ে গাড়ির চালক দিক পরিবর্তন করে দ্রুত গাড়ি চালাতে থাকে। পুলিশ তার পিছু নিয়ে ধাওয়া করতে থাকে,  ধাওয়া করতে করতে কালনা চর-করফা মাদ্রাসার সামনে গেলে গরুসহ গাড়িটিকে আটক করেন। এসময় অন্য আসামিরা পালিয়ে যায় এবং গাড়িতে  থাকা দুই চোরকে আটক করেন। এবং  ১ টি গরু যার আনুমানিক দাম ১ লাখ টাকা ও চোরাই কাজে  ব্যবহৃত একটি পিক-আপ জব্দ করেন। 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন , চোর চক্রের  দুইজন চোরকে গরুসহ  আটক করেছি  বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে। জনসাধারণের জানমাল রক্ষায় আমরা সারাক্ষণ নিয়োজিত আছি। 

নড়াইল প্রতিনিধি

২১-১০-২০২৫ বিকাল ৭:১৬