287628
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর

শরীয়তপুরে ভাড়াটিয়া নারীর মরদেহ উদ্ধার

#
news image

শরীয়তপুর পৌরসভার রূপনগর এলাকায় একটি ভাড়াটিয়া বাসা থেকে নাজমা বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাজমা বেগম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডগ্রি নশাসন গ্রামের সেকেন্দার কাজীর মেয়ে। প্রায় তিন বছর ধরে তিনি রূপনগর এলাকার আব্দুল মালেক মাদবরের বাড়ির দ্বিতীয় তলায় একমাত্র ছেলে নিরবকে নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন বছর আগে নাজমা বেগমের স্বামীর সঙ্গে তার তালাক হয়। এরপর থেকে তিনি ছেলে নিরবকে নিয়ে আব্দুল মালেক মাদবরের বাসার দোতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতেন। ছেলে নিরব পালং তুলাসার গুরুদাশ সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নাজমা নিজের ও ছেলের ভরনপোষণের জন্য অন্যের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। প্রতিদিনের ন্যায় আজ সকালেও ছেলে স্কুলে যায়, তখন নাজমা বেগম বাসায় ছিলেন। ছেলে নিরব দুপুরে স্কুল থেকে ফিরে তার মাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের ওপর পড়ে থাকতে দেখতে পায়। তখন সে বাড়ির মালিকের স্ত্রী নাজমুন নাহরকে ডেকে আনেন। তিনি এসে দেখেন নাজমা বেগম মারা গেছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাসাটি তালাবদ্ধ করে রাখেন এবং সিআইডির ক্রাইম সিন টিমকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর থেকে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পরে রাত সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ছেলে নিরব বলেন, দেড়টার সময় স্কুল থেকে ফিরে দরজা খুলতেই দেখি মা খাটের ওপর পড়ে আছে। প্রথমে ভেবেছিলাম মা ঘুমিয়ে আছে। ডাকাডাকি করার পরেও মায়ের সাড়া না পেয়ে বাড়িওয়ালা আন্টিকে ডেকে এনে দেখি মায়ের গলায় ফাঁস দেওয়া।

বাড়ির মালিকের স্ত্রী নাজমুন নাহার বলেন, নাজমা বেগম প্রায় ৫বছর যাবত আমার বাসায় ভাড়া থাকেন। অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে নিয়ে জীবনযাপন করতেন। তাকে হত্যা করে গলা, নাক ও হাতের সোনার জিনিস সব নিয়ে গেছে। তাকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি রহস্যজনক মৃত্যু বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।”

শরীয়তপুর প্রতিনিধি

২২-১০-২০২৫ রাত ১২:৭